ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

দা-ছুরি ক্রেতারাও নজরদারিতে: বেনজীর

অাকাশ জাতীয় ডেস্ক:

ঈদুল আজহার সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দা-ছুরি ক্রেতা ও বহনকারীদের নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।তিনি বলেছেন, ঈদুল আজহার সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দা-ছুরি ক্রেতা ও বহনকারীদের নজরদারিতে রাখা হয়েছে। দা-ছুরি নিয়ে কাউকে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে র‌্যাবকে জানানোর অনুরোধও জানিয়েছেন তিনি।

শুক্রবার দুপুরে রাজধানীর আফতাবনগর পশুরহাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তার কোনো শঙ্কা নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক নিরাপত্তায় সবাই খুশি। পশুর হাটে কারো কোনো অভিযোগ নেই। তারপরও র‌্যাব সর্বোচ্চ সতর্কতার মধ্যদিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি আরো বলেন, র‌্যাবের কঠোর নজরদারিতে অজ্ঞানপার্টি, মলমপার্টির দৌরাত্ম নেই বললেই চলে। সারাদেশে র‌্যাবের ৯টি ব্যাটালিয়ন নিরাপত্তার কাজে নিয়োজিত আছে।

নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বেনজীর আহমেদ বলেন, পবিত্র ঈদুল আজহার কোরবানী নির্দিষ্ট স্থানে সম্পন্ন করবেন। যত্রতত্র পশু কোরবানী করে পরিবেশ নষ্ট করবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

দা-ছুরি ক্রেতারাও নজরদারিতে: বেনজীর

আপডেট সময় ০৫:৫৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০১৭