ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিশোর ‘উচ্চতর হিসাববিজ্ঞান’

অাকাশ বিনোদন ডেস্ক:
মাছরাঙা টেলিভিশনে ঈদের দিন রাত ১১টা ৫০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘উচ্চতর হিসাববিজ্ঞান’। আইভানহো মুকিতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ময়ূখ বারী। নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, নাদিয়া নদী প্রমুখ।
নাটকটির গল্পে দেখা যাবে সিহাব একটা ছোট প্রাইভেট কোম্পানির হিসাবরক্ষক পদে কাজ করে। সামান্য বেতনের চাকুরীতে তার সংসার চালাতে কষ্ট হয়। তারই অফিসের অন্য এক কলিগ জামশেদ অন্যের ফাইল আটকে রেখে প্রতিনিয়ত মোটা অংকের ঘুষ আদায় করে ভালোই দিন কাটাচ্ছে।
কিন্তু অনেক সুযোগ থাকা সত্ত্বেও সিহাব কখনোই এই অবৈধ পথে পা বাড়ায় না। স্ত্রী নাজিয়াকে ভীষণ ভালোবাসে সে। কিন্তু সাধ্যের অভাবে বউয়ের কোনই সাধ পূরণ করতে পারে না। সামনে কোরবানীর ঈদ। পাশের বাড়ির লোকজন এমন কি নাজিয়ার নিজের বোনও লাখ টাকা দামের গরু কোরবানী দিবে, কিন্তু সিহাবের কোরবানীর মতই কোন অবস্থা নেই।
চারদিকের চাপে সিহাব একসময় নিজের কাছে পরাজিত হয়। ক্লায়েন্টের কাছ থেকে ঘুষ নিয়ে সে বউয়ের কাছে চলে আসে। এবার তাদেরও দামী গরু কোরবানী হবে। কিন্তু সিহাব রাতের বেলায় স্বপ্ন দেখে তার বাবা তার কাছে এসেছে। সে তাকে বলে- আমি সারাজীবন তোকে যে শিক্ষা দিলাম সামান্য লোভের কাছে তার সবকিছু বিকিয়ে দিলি? সিহাব নিজের ভুল বুঝতে পারে। না পারলে প্রয়োজনে সে কোরবানী দিবে না কিন্তু কখনোই ঘুষের টাকায় নয়।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিশোর ‘উচ্চতর হিসাববিজ্ঞান’

আপডেট সময় ১২:০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০১৭