ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নাইমের ‘বখতিয়ারের বাইক’

অাকাশ বিনোদন ডেস্ক:
ঈদে ভিন্ন আঙ্গিকের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘বখতিয়ারের বাইক’। নাটকটি লিখেছেন পলাশ মাহবুব। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায়।
‘বখতিয়ারের বাইক’ নাটকের গল্পে দেখা যাবে বখতিয়ার নামের এক গ্রামের যুবককে, যে কিনা নিজের হোন্ডায় করে গ্রামের অসুস্থ মানুষকে প্রতিদিন হাসপাতালে নিয়ে যায়। যথাসময়ে হাসপাতালে নিয়ে বহু মানুষের জীবন বাঁচিয়েছে সে। নিজের কাজ ফেলে অন্যের সেবা করায় গ্রামে বখতিয়ারের জনপ্রিয়তা বাড়তে থাকে দিন দিন।
এ নিয়ে গ্রামের চেয়ারম্যানের সাথে বাড়তে থাকে তার দূরত্ব। কারণ চেয়ারম্যান মনে করেন আসছে ইলেকশনে অংশ নেয়ার জন্যই এই সবকিছু করছে বখতিয়ার। তিনি বখতিয়ারকে থামাতে চান। অবলম্বন করতে থাকেন নানা ছলচাতুরীর। একসময় বখতিয়ারকে ঠেকাতে কঠিন সিদ্ধান্ত নেন চেয়ারম্যান। কিন্তু ঘটে যায় হিতে বিপরীত এক ঘটনা।
‘বখতিয়ারের বাইক’ নাটকে অভিনয় করেছেন এফএস নাইম, সোহানা সাবা, শহীদুল্লাহ সবুজ, হিন্দোল রায়সহ আর অনেকে। নাটকটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাইমের ‘বখতিয়ারের বাইক’

আপডেট সময় ১২:০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০১৭