ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা জয় করলেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী

আকাশ বিনোদন ডেস্ক : 

প্রাণঘাতী করোনা ভাইরাস জয় করে বাড়ি ফিরলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী।

বুধবার (১৫ জুলাই) সিলেটের নর্থইস্ট হাসপাতাল থেকে সুস্থ হয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশের নগরের বাসায় ফিরেছেন তিনি।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া সেলিম চৌধুরী নিজেও গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গত ৭ জুলাই থেকে সিলেটের নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন খ্যাতনামা এ শিল্পী। সেখানকার করোনা ইউনিটে এক সপ্তাহ স্বাস্থ্য সেবা নিয়ে সবার দোয়ায় অবশেষে সুস্থ হয়ে ফিরেছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, সুস্থ হয়ে বাড়ি ফিরলেও চিকিৎসকদের পরামর্শে কিছুদিন হোম কোয়ারেন্টিনে থাকবেন তিনি।

অসুস্থ অবস্থায় অগণিত বন্ধু-বান্ধব, স্বজন, পরিচিতজন ও ভক্তরা তার জন্য দোয়া কামনা করেছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা জানান সেলিম চৌধুরী।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম বলেন, এখন আর ফলোআপ নমুনা নেওয়া হয় না। করোনা শনাক্ত হওয়ার পর চিকিৎসা সেবা গ্রহণের সঙ্গে সঙ্গে টানা ১৪ দিন আইসোলেশনে থাকলে সুস্থতার একটি সনদপত্র দেওয়া হয়। কণ্ঠশিল্পী সেলিম চৌধুরীকেও সুস্থতার সনদপত্র দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনা জয় করলেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী

আপডেট সময় ১১:৫৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০