ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহাশূন্যে বাংলাদেশের ন্যানো স্যাটেলাইট

অাকাশ নিউজ ডেস্ক:

বাংলাদেশের প্রথম ক্ষুদ্রাকৃতি স্যাটেলাইট আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপণের পর পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ শুরু করেছে। ‘ব্র্যাক অন্বেষা’ নামে স্যাটেলাইটটির নকশা, উপকরণ সংগ্রহ ও তা বানানোর সব কাজই করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী- রায়হানা শামস ইসলাম অন্তরা, আবদুল্লা হিল কাফি ও মাইসুন ইবনে মনোয়ার।

জাপানে তৈরি হওয়া এ ন্যানো স্যাটেলাইটটি পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উপরে অবস্থান করবে, পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করতে সেটি সময় নেবে ৯০ মিনিটের মতো।

বাংলাদেশ সময় শুক্রবার বেলা ৩টা ১০ মিনিটে স্যাটেলাইটটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয়। ঢাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তা সরাসরি সম্প্রচার করা হয়।

গত ৪ জুন ন্যানো স্যাটেলাইটটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। উৎক্ষেপণের পর সেটি বাংলাদেশের উপর দিয়ে দিনে ৪ থেকে ৬ বার উড়ে যাবে।

আকারে ক্ষুদ্র (১০ সেন্টিমিটার কিউব আকৃতি) ও এক কেজি ওজনের এ ন্যানো স্যাটেলাইট মহাকাশ সংক্রান্ত নানা বিষয়ে গবেষণা ও পর্যবেক্ষণের জন্য ছবি পাঠাবে, যা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গবেষণা ও শিক্ষা কার্যক্রমে ব্যবহার করবেন বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মহাশূন্যে বাংলাদেশের ন্যানো স্যাটেলাইট

আপডেট সময় ০১:৪৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭