ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

ভেজাল ওষুধ কারখানায় র‌্যাবের অভিযান, ভুয়া চিকিৎসককে জরিমানা

আকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভেজাল ওষুধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে র‌্যাব-১৩ এর ভ্রাম্যমাণ আদালত।

এসময় ওই প্রতিষ্ঠানের সার্টিফিকেট ও ড্রাগ লাইসেন্সবিহীন ভুয়া চিকিৎসক আব্দুল হাকিমকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা ওষুধ পুড়িয়ে ফেলা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার হরিপুর উপজেলার নন্দগাঁও গ্রামের আব্দুল হাকিম ভেজাল ঔষধ প্রস্তুত, বিক্রি, সরবরাহ, ওষুধের বোতলের গায়ে মোড়ক বা লেবেল না লাগানো, ড্রাগ লাইসেন্স, সার্টিফিকেট না থাকা ও মেয়ার্দ উত্তীর্ণ ওষুধ নতুন বোতলে বিক্রি করে আসছিল।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. আব্দুল্লাহ আল নোমান সরকার, র‌্যাব ১৩ এর লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন ও এএসপি সামুয়েল সাংমা যৌথভাবে ভেজাল ওষুধ বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ সামগ্রী জব্দ করে এবং পরবর্তীতে আইনের নির্ধারিত পদ্ধতিতে উপস্থিত লোকজনের সামনে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়া ভেজাল ওষুধ বিক্রির অপরাধে ভুয়া চিকিৎসক আব্দুল হাকিমকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি

ভেজাল ওষুধ কারখানায় র‌্যাবের অভিযান, ভুয়া চিকিৎসককে জরিমানা

আপডেট সময় ০৩:৩৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০