ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : জাহেদ উর রহমান ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: রুবিও দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

তথ্যসচিব করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারের করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ ফল এসেছে। তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন বলে তার দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

বুধবার (২৪ জুন) মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, তথ্যসচিব গত ২১ জুন পরীক্ষা করান। মঙ্গলবার রিপোর্ট পাওয়া যায়, এতে পজিটিভ রেজাল্ট আসে।

ওই কর্মকর্তা বলেন, তিনি বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

তথ্যসচিবের একান্ত সচিব (পিএস) মো. এনামুল আহসান বলেন, ম্যাডামের করোনার ফল পজিটিভ এলেও কোনো লক্ষণ নেই। তিনি ভার্চ্যুয়ালি অফিস করছেন।

কামরুন নাহারের স্বামী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের করোনা টেস্ট করা হলে ফল নেগেটিভ বলে বাংলানিউজকে জানান তার দপ্তরের এক কর্মকর্তা।

এর আগে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর ও তার স্ত্রী পারভীন আক্তার করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

তথ্যসচিব করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৪:১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০