ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ প্রধানমন্ত্রীর সৌদি সফরে বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতির সঞ্চার হবে : হুমায়ুন কবির প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১

রেড জোন কুমিল্লার ৪টি ওয়ার্ডে চলছে লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসের রেড জোন কুমিল্লা নগরীর ৪টি ওয়ার্ডে চলছে লকডাউন। ৩, ১০, ১২ এবং ১৩নং ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ লকডাউন কার্যকর করা হচ্ছে।

এতে জনসাধারণের চলাচলে কঠোরভাবে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। লকডাউনের ফলে জরুরি সেবা ব্যতীত কোনো লোকজন বাসা থেকে বের হতে পারছেন না।

এদিকে নগরীর ৪টি ওয়ার্ড এলাকায় লকডাউনের ফলে জনসাধারণ গৃহবন্দি থাকলেও আশপাশের ওয়ার্ডগুলোতে জনসাধারণ স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গাদাগাদি করেই চলাচল করছে। একই নগরীতে একপাশে লকডাউন অপরপাশে জনসাধারণের অবাধে চলাচলের ফলে স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

অপরদিকে লকডাউন করা এলাকায় বাসা বাড়িতে আবদ্ধ লোকজনের কোনো কিছুর প্রয়োজন হলে হট নাম্বারে কল করলেই মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা ঘরে ঘরে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে।

জানা গেছে, করোনা ভাইরাসের ব্যাপক বিস্তারের ফলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কুমিল্লা জেলাকে অঞ্চল ভিত্তিক রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ জেলায় প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এ পর্যন্ত জেলায় ২৬৮১জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে।

সম্প্রতি কোভিড-১৯ সংক্রান্ত জেলা সমন্বয় কমিটির একটি সভায় নগরীর ৪টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন করা হয়। গত শুক্রবার থেকে এ লকডাউন চলছে। স্থানীয়দের উদ্যোগে লকডাউন কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। রেড জোনের চারটি ওয়ার্ড এলাকায় সাধারণ ছুটি কার্যকরে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক লকডাউন এলাকার একাধিক বাসিন্দা জানায়, একই এলাকায় একপাশে মানুষ গৃহবন্দি অপর পাশে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গাদাগাদি করে চলাচল এটি কেমন নিয়ম?

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

রেড জোন কুমিল্লার ৪টি ওয়ার্ডে চলছে লকডাউন

আপডেট সময় ০৭:০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০