ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জ্বর ওঠায় শেষ হলো না মুক্তামণির অস্ত্রোপচার

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিরল রোগে আক্রান্ত মুক্তামণির দ্বিতীয় দফা অস্ত্রোপচার শুরু করেও শেষ করতে পারেননি চিকিৎসকরা। মঙ্গলবার সকালে রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণির ডান হাতে দ্বিতীয় দফা অস্ত্রোপচার শুরু হয়। তবে অতিরিক্ত জ্বর ওঠায় মাঝপথেই বন্ধ করা হয় অস্ত্রোপচার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন এসব তথ্য জানিয়েছেন। এই অপারেশন ঈদের পর আবার করা হবে।

তিনি বলেন, দ্বিতীয় দফায় হাতের অপারেশন করতে মঙ্গলবার সোয়া ৯টায় অপারেশন থিয়েটারে নেয়া হয়। সাড়ে ৯টার দিকে অপারেশন শুরু করা হলে ২০ শতাংশ অপারেশন শেষ হতেই মুক্তামণির শরীরে অতিরিক্ত জ্বর ওঠে। ফলে অপারেশন বন্ধ করা হয়।

ডা. সামন্তলাল সেন আরও বলেন, মুক্তামণির জ্বরের কারণে অংশিক অপারেশন করা হয়েছে। ঈদের পর রোববার কিংবা সোমবার অাবারও অপারেশন করা হবে।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিট সূত্র জানা গেছে, মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে কেবিনে থাকা মুক্তামণির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, একই ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম, জুনিয়র কনসালটেন্ট ডা. শারমিন সুমি এ সময় মুক্তমণির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

অপারেশন থিয়েটারে নেয়ার আগে মুক্তামণির সঙ্গে কথা বলেন তার বাবা-মা। পরে বাবা ইব্রাহীম হোসেন বলেন, মুক্তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাতে দ্বিতীয় অপারেশন করতে নেয়া হলো। সবাই দোয়া করবেন, যেন কোনো সমস্যা না হয়।

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বিরল চর্মরোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। গত ৯ জুলাই ‘লুকিয়ে রাখতে হয় মুক্তাকে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ প্রতিবেদন প্রকাশের পর মুক্তার চিকিৎসা দেয়ার দায়িত্ব নেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তার যাবতীয় চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।

গত ১২ আগস্ট প্রথম দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয় মুক্তামণির।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জ্বর ওঠায় শেষ হলো না মুক্তামণির অস্ত্রোপচার

আপডেট সময় ০৬:৪৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭