ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা নিয়ন্ত্রণের দাবিতে নেপালে বিক্ষোভ, ৭ বিদেশি আটক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাসে (কোভিড-১৯) বিপর্যস্ত পুরো বিশ্ব। এর মধ্যে এই মহামারি নিয়ন্ত্রণে নেপাল সরকারের বিরুদ্ধে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার অভিযোগে বিক্ষোভকালে সাত বিদেশিসহ অন্তত ১০ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। শনিবার দেশটির রাজধানী কাঠমাণ্ডুতে টানা তৃতীয়দিনের মতো বিক্ষোভ থেকে তাদের আটক করা হয়।

গত মার্চে নেপালে দ্বিতীয় করোনা রোগী শনাক্তের পরপরই লকডাউন করা হয় গোটা দেশ। তবে সংক্রমণ পুরোপুরি প্রতিরোধ করা যায়নি। হিমালয় সংলগ্ন দেশটিতে ইতোমধ্যেই আক্রান্ত হয়েছেন অন্তত পাঁচ হাজার মানুষ, মারা গেছেন ১৬ জন। এ নিয়েই সরব হয়েছেন স্থানীয়রা। সরকারের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেয়ায় ব্যর্থতার অভিযোগ তুলে বিক্ষোভ করছেন তারা।

জানা গেছে, শনিবারও কাঠমাণ্ডুতে হাজার খানেক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করছিলেন। সেখান থেকে সাত বিদেশিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছে। চলতি সপ্তাহেই নেপালি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভকালে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে পুলিশ। তবে শনিবার তেমন কোনও সহিংসতা ঘটেনি।
নেপাল সরকার জানিয়েছে, তারা করোনা মহামারি প্রতিরোধে এ পর্যন্ত অন্তত ৮৯ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে। সেখানে ইতোমধ্যই ৩ লাখ ১০ হাজার টেস্ট করা হয়েছে, কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে দেড় লাখেরও বেশি মানুষকে। তবে আন্দোলনকারীদের দাবি, তিন কোটি জনসংখ্যার দেশে এই উদ্যোগ যথেষ্ট নয়।

আন্দোলনকারীরা দেশটির সরকারের কাছে পর্যাপ্ত কোয়ারেন্টাইন সুবিধা, অধিক হারে করোনা টেস্ট ও ওষুধ ক্রয়ের হিসাবে স্বচ্ছতার দাবি তুলেছেন। রমেশ প্রধান নামে এক বিক্ষোভকারী বলেন, ‘কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে পানি, স্যানিটেশন ও নিরাপত্তার অভাব রয়েছে। সেগুলো করোনা সংক্রমণের কেন্দ্রস্থল হয়ে উঠছে। এটি অবশ্যই উন্নত করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা নিয়ন্ত্রণের দাবিতে নেপালে বিক্ষোভ, ৭ বিদেশি আটক

আপডেট সময় ০৬:৩৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০