ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

করোনায় আরেক পুলিশের মৃত্যু, সর্বমোট ২১

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে পুলিশের আরেকজন সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম এনামুল হক। তিনি দিনাজপুর জেলা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে পুলিশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ জনে।

বুধবার রাতে পুলিশ সদরদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সদরদপ্তর জানায়, দিনাজপুর জেলা পুলিশের এই সদস্য করোনা আক্রান্তের পর থেকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আনা হচ্ছিল। চান্দুরা নামক স্থানে পৌঁছালে রাস্তায়ই তার মৃত্যু হয়।

মৃত্যুবরণকারী এই পুলিশ সদস্যের গ্রামের বাড়ি পঞ্চগড়ে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবস্থাপনায় মরহুমের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে। সেখানেই পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

করোনায় আরেক পুলিশের মৃত্যু, সর্বমোট ২১

আপডেট সময় ০৯:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০