ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকারি হাসপাতালে ৭৩৩ আইসিইউ, আদালতে রাষ্ট্রপক্ষ

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের সব সরকারি হাসপাতালে ৭৩৩টি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

বুধবার (১০ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল আদলতে এ তথ্য তুলে ধরা হয়। তবে বেসরকারি হাসপাতাল বিষয়ক আরও দুইটি রিট থাকায় একইসঙ্গে এ বিষয়ে শুনানির জন্য ১৪ জুন দিন রেখেছেন হাইকোর্ট।

রিট আবেদনকারীর পক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করেন অ্যাডভোকেট ইয়াদিয়া জামান।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

বেসরকারি হাসপাতালের আইসিইউ সরকারের অধীনে অধিগ্রহণ করা এবং কেন্দ্রীয়ভাবে একটি সেন্ট্রাল বেড ব্যুরো গঠন করার নির্দেশনা চেয়ে এ রিট করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ডেপুটি রেজিস্ট্রার ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন।

এরপর গত ৮ জুন দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে কতগুলো ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) আছে, সেগুলো কীভাবে বণ্টন হয়, তার তথ্য জানতে চেয়েছিলেন হাইকোর্ট।

পরে অমিত তালুকদার বলেন, ফেব্রুয়ারি থেকে শুধু কোভিড-১৯ সার্ভিসের জন্য ১৭টি হাসপাতালে ২৩৫টি আইসিইউ স্থাপন করা হয়েছে। এ নিয়ে দেশের সব সরকারি হাসপাতালে মোট আইসিইউর সংখ্যা ৭৩৩টি। স্বাস্থ্য অধিদপ্তরের স্থাপিত কন্ট্রোল রুমের মাধ্যমে আইসিইউ ব্যবস্থাপনা সম্পর্কিত কার্যক্রম ইতেমধ্যে চালু রয়েছে। বিষয়গুলো আদালতে জানানো হয়েছে। তবে বেসরকারি হাসপাতাল বিষয়ক আরও দুটি রিট রয়েছে বলে সবগুলো রিটের শুনানির জন্য ১৪ জুন দিন রেখেছেন আদালত।

ইয়াদিয়া জামান জানান, আজ রাষ্ট্রপক্ষ একটি প্রতিবেদন দাখিল করেছে। প্রাইভেট হসপিটালের অব্যবস্থাপনা নিয়ে আরও দুটি রিট দায়ের হওয়ায় আদালত আগামী রোববার (১৪ জুন) পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। একইসঙ্গে আদালত বেড অব্যবস্থাপনা এবং অক্সিজেন সিলিন্ডার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সরকারি হাসপাতালে ৭৩৩ আইসিইউ, আদালতে রাষ্ট্রপক্ষ

আপডেট সময় ০৩:৩৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০