ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

যুক্তরাষ্ট্রের নাগরিকদের পঞ্চম দলটি আজ ঢাকা ছাড়ছে

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে আটকা পড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের পঞ্চম দলটি একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে আজ সন্ধ্যায় ঢাকা ছেড়ে যাবে। তবে ফ্লাইটিতে কতজন মার্কিন নাগরিক ঢাকা ছাড়ছে সেটা দূতাবাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে কাতার এয়ারওয়েজের বিশেষ চার্টার্ড ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের কুইন্সে অবস্থিত জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

দূতাবাসের এই কর্মকর্তা দৈনিক আকাশকে বলেন, ‘পঞ্চম দফায় আজ যে ফ্লাইটি ঢাকা ছাড়ছে এটির পর পরবর্তীতে নতুন করে বিশেষ ফ্লাইট পরিচালনার আপাতত কোনো সিদ্ধান্ত দূতাবাসের নেই।’

করোনাভাইরাস ইস্যুতে এর আগে চার দফায় দেশটির প্রায় ১ হাজার ২২০ নাগরিক নিজ দেশে ফিরেছেন।

গত ৩০ মার্চ প্রথম দফায় ভাড়া করা কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ২৬৯ নাগরিককে ফিরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। কূটনীতিকদের পাশাপাশি ওই ফ্লাইটের ২৪০ জন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন।

এরপর দ্বিতীয় দফায় ৬ এপ্রিল আরেকটি বিশেষ ফ্লাইটে ৩২২ জন, ১৩ এপ্রিল তৃতীয় দফায় ৩২৮ জন এবং সর্বশেষ ২১ এপ্রিল অমনি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ৩০১ জন মার্কিন নাগরিক ঢাকা ছাড়েন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের নাগরিকদের পঞ্চম দলটি আজ ঢাকা ছাড়ছে

আপডেট সময় ০৭:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০