ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খিলগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর খিলগাঁও এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, ভিডিও ধারণ, নির্যাতন ও জোরপূর্বক বিয়ের অভিযোগ পাওয়া গেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। মোর্শেদ শাহরিয়ার নামে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে গতকাল মঙ্গলবার খিলগাঁও থানায় ওই ছাত্রী লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান আজ বুধবার বলেন, ‘ছাত্রীর লিখিত অভিযোগ পেয়ে ঘটনা তদন্তে একজন এসআইকে বিষয়টি অনুসন্ধান করার দায়িত্ব দেওয়া হয়েছে। অনুসন্ধান শেষে মামলা রেকর্ড করা হবে।

ওই ছাত্রী লিখিত অভিযোগে উল্লেখ করেন, একই এলাকায় বাড়ি হওয়ার সুবাদে মোর্শেদ শাহরিয়ারের সঙ্গে তার পরিচয় হয়। ২০১৭ সালে তার সঙ্গে ফেসবুকে যোগাযোগ হয়। তখন তিনি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। এক পর্যায়ে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৩ মার্চ তাকে একটি কাজী অফিসে ৫ হাজার টাকা দেন মোহর উল্লেখ করে বিয়ে করে। বিয়ের পর তাকে ছেড়ে দেওয়ার জন্য নানাভাবে চাপ ও হুমকি দিতে থাকে।

গত ৩১ মে খিলগাঁওয়ে তার বাসায় মোর্শেদ আসে। এ সময় তাকে মারধর করে এবং তার সঙ্গে দৈহিক মেলামেশা করে মোবাইলে ভিডিও ধারণ করে। তাকে ছেড়ে না দিলে ওইসব ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এই অবস্থায় ছাত্রী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

খিলগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ

আপডেট সময় ০৫:১৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০