ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কর্মস্থলে ছুটছে মানুষ: মুন্সীগঞ্জে প্রথম দিনেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

আকাশ জাতীয় ডেস্ক:  

সরকারি ছুটি আর না বাড়ানোর কারণে রোববার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলেছে সরকারি-বেসরকারি অফিস।

কর্মস্থলে যোগ দিতে মানুষ ছুটে চলছে ঢাকা-নারায়ণগঞ্জের দিকে। তবে গণপরিবহন চালু না হওয়ায় বিকল্প পথ হিসেবে নদীপথে লঞ্চে ঢাকা ও নারায়ণগঞ্জ যাচ্ছেন কর্মজীবী মানুষ।

অনেকে আবার জীবনের ঝুঁকি নিয়ে ঢাকাগামী লঞ্চে উঠছে ট্রলার দিয়ে। সেখানেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। দোকানপাট খুলে যাওয়ায় শহরজুড়ে বেড়ে গেছে গণপরিবহন ও সাধারণ মানুষের উপস্থিতি। এতে করে করোনা রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। এমন শঙ্কায় আছেন জেলার সাধারণ মানুষ।

এদিকে দক্ষিণবঙ্গের ২৩ জেলার একমাত্র প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটেও ঢাকামুখী মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। ফেরিগুলোতে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানছেন না যাত্রীরা। ফেরিগুলোতেও রাজধানীমুখী মানুষের চাপ দেখা গেছে।

অন্যদিকে মুন্সীগঞ্জ জেলাজুড়ে করোনার বিস্তার বেড়েই চলছে। গত ৪৮ ঘণ্টায় মুন্সীগঞ্জ জেলায় নতুন করে ৬৮ জনকে করোনা শনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। করোনা বিস্তার রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং সাধারণ মানুষের মধ্যে গণসচেতনতা তৈরির তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কর্মস্থলে ছুটছে মানুষ: মুন্সীগঞ্জে প্রথম দিনেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

আপডেট সময় ০৪:৪৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০