ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

৬১ মরদেহ দাফন করা কাউন্সিলর খোরশেদ করোনা আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ করোনায় আক্রান্ত হয়েছেন।তিনি করোনাভাইরাসে আক্রান্তসহ সাধারণভাবে মারা যাওয়া মৃত ব্যক্তিদের দাফনে এগিয়ে এসে দেশ-বিদেশে আলোচিত হন। স্ত্রীর পর এবার তিনি করোনায় আক্রান্ত হন।

শনিবার (৩০ মে) কাউন্সিলর খোরশেদের করোনায় নমুনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে। বিকেলে কাউন্সিলর খোরশেদ তার ব্যক্তিগত ফেসবুকের আইডিতে করোনা পজিটিভ রিপোর্টের স্ট্যাটাস দেন।

কাউন্সিলর খোরশেদ জানান, শনিবার নমুনা পরীক্ষার রিপোর্ট পেয়েছি। এতে আমার দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বর্তমানে নিজ বাড়িতেই আইসোলেশনে আছি। বাড়িতে থেকেই চিকিৎসা নেব। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।

তিনি জানান, আমি আক্রান্ত হলেও আমার সব কার্যক্রম চলবে। আমার টিম সব সময় সক্রিয় থাকবে, আমার ফোনও চালু থাকবে। আমি যতদিন বেঁচে আছি করোনা যুদ্ধ থেকে এক বিন্দুও নড়বো না। আল্লাহ যেন আমাকে সুস্থ করেন এবং আগের মতো মানুষের সেবা করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমি আল্লাহর ইচ্ছায় করোনা পজিটিভ হয়েছি। তাই আগামী ৪ দিন আমি স্বশরীরে উপস্থিত না থাকলেও আমাদের দাফন, টেলিমেডিসিন, প্লাজমা সংগ্রহ, সবজি বিতরণ, মধ্যবিত্তের জন্য ভর্তূকি মূল্যে খাবার বিক্রি ও ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আর শুক্রবার (২৯ মে) পর্যন্ত ৬১টি মরদেহ দাফন করেছেন বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

৬১ মরদেহ দাফন করা কাউন্সিলর খোরশেদ করোনা আক্রান্ত

আপডেট সময় ০৭:৫৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০