ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

দেশে ফিরলেন ভারতে আটকেপড়া ২০ বাংলাদেশি, ভারতে ফিরলেন ১২০ জন

আকাশ জাতীয় ডেস্ক:  

লকডাউনে ২ মাস ধরে বাংলাদেশে আটকেপড়া ১২০ ভারতীয় নিজ দেশে ফিরে গেছেন। একইদিনে ভারতের বিভিন্ন এলাকায় আটকেপড়া ২০ বাংলাদেশি দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার সকালে সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে দুই দেশের নাগরিকরা নিজ নিজ দেশে ফেরেন।

দুই দেশের নাগরিকদের এই দেশে ফেরার সময় বিজিবি, ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমসের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা ও বিশেষ ব্যবস্থাপনায় শেওলা স্থলবন্দর দিয়ে ২০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের শরীরে করোনার কোনো উপসর্গ পাওয়া যায়নি। তাদের স্বাস্থ্য পরীক্ষা করে সব ধরনের প্রাতিষ্ঠানিক কার্যক্রম শেষে সবাইকে হোম কোয়ারেন্টিনে অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, লকডাউনের কারণে ভারতে আটকেপড়া এসব বাংলাদেশির মধ্যে শিক্ষার্থী, ব্যবসায়ী রয়েছেন। কেউ কেউ চিকিৎসাসেবা নিতে গিয়ে আটকে পড়েছিলেন।

ফেরত ২০ বাংলাদেশির একজন নাইমুল হক বলেন, আমি ভারতের শিলচরে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছি। লকডাউনে গত ২০ মার্চ থেকে সেখানে একটি রেস্টহাউজে আটকে পড়ি। আমি ছারাও কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থী ছিলেন সেখানে। সেখানে আমাদের করোনা টেস্ট করে ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। দুই মাস ৮ দিন পর দেশে ফিরতে পারলাম। বন্দরের কর্মকর্তারা আমাদের স্বাস্থ্য পরীক্ষার পর প্রথম ১৪ দিন হোম কোয়ারেন্টিন মেনে চলার নির্দেশ দিয়েছেন।

এদিকে ভারতে ফেরত ১২০ ভারতীয়র বিষয়ে জানা গেছে, তাদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি ভারত সীমান্ত এলাকার দায়িত্বপ্রাপ্তরা দেখবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

দেশে ফিরলেন ভারতে আটকেপড়া ২০ বাংলাদেশি, ভারতে ফিরলেন ১২০ জন

আপডেট সময় ০৭:০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০