ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

প্লাজমা থেরাপি নিয়েছেন জাফরুল্লাহ, খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত জাফরুল্লাহ চৌধুরী ‘প্লাজমা থেরাপি’নিয়েছেন। মঙ্গলবার রাতে তিনি গণমাধ্যমকে বলেন, আমি আজকে বিকালে ‘ও’পজেটিভ ব্লাড গ্রুপের ২০০ এমএল প্লাজমা নিয়েছি। এখন আমি ভালো অনুভব করছি। তবে তিনি পিসিআর টেস্ট করাবেন না বলে জানিয়েছেন।

নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি করা কিট দিয়ে পরীক্ষা করে তিনি করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি ‘নিশ্চিত’ হন ডা. জাফরুল্লাহ।

প্রধানমন্ত্রী তার শারীরিক অবস্থার খবর নিয়েছেন বলেও জানিয়েছেন এই চিকিৎসক। বিএনপি প্রধান বেগম খালেদা জিয়াও টেলিফোনে তার শারীরিক খোঁজখবর নিয়েছেন। জাফরুল্লাহর জন্য ফল ও ঈদ শুভেচ্ছা হিসেবে ফুল নিয়ে প্রতিনিধিও পাঠিয়েছেন খালেদা জিয়া।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও খোঁজ-খবর নিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমার জন্য ব্যবস্থা করতে বলেছে। সবাই আমার খোঁজ-খবর নিচ্ছে। প্রধানমন্ত্রীও নিয়েছেন, সকল রাজনৈতিক দলই খোঁজ-খবর নিয়েছেন।

কোভিড-১৯ রোগের চিকিৎসায় সুস্থ হওয়া ব্যক্তিদের দেহ থেকে রক্তরস বা প্লাজমা নিয়ে আক্রান্ত ব্যক্তির দেহে পরীক্ষামূলক প্রয়োগ বাংলাদেশেও সম্প্রতি শুরু হয়েছে। এর মধ্য দিয়ে আক্রান্ত ব্যক্তির দেহে এন্টিবডি তৈরি হয়ে তা সেরে ওঠায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

গণস্বাস্থ্য উদ্ভাবিত ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট কিট’ নামের ওই র‌্যাপিড টেস্টিং কিট এখনও সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পায়নি। বাংলাদেশে এখন পর্যন্ত কেবল রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন (আরটি-পিসিআর) পদ্ধতিতেই করোনাভাইরাস পরীক্ষা করার পরীক্ষার অনুমতি রয়েছে, যা বিশ্বে সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হিসেবে বিবেচিত।

জাফরুল্লাহ বলেন, তিনি আরটি-পিসিআর টেস্ট করাবেন না। পিসিআর টেস্ট কেন করব? আমি তো র‌্যাপিড কিট দিয়ে টেস্ট করে দেখেছি। আবার কেন? এটা (পিসিআর) অপ্রয়োজনীয়। তিনি বলেন, অপ্রয়োজনীয় কোনো কাজই আমি করিনি, এটাও করব না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

প্লাজমা থেরাপি নিয়েছেন জাফরুল্লাহ, খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:৫৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০