ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন মান্না

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার রাত ৮টার পর গুলশান ৭৯ নম্বর রোডের বাসা ফিরোজায় যান তিনি। মাহমুদুর রহমান মান্না নিজেই দৈনিক আকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মান্না বলেন, ‘ঈদের সৌজন্য সাক্ষাৎ হিসেবেই গিয়েছিলাম বেগম জিয়াকে দেখতে। তিনি অসুস্থ। কিন্তু চেহারায় তাকে ফ্রেশ লেগেছে।’

জানা গেছে, মঙ্গলবার রাত আটটার পর ফিরোজায় প্রবেশ করেন মাহমুদুর রহমান মান্না। এরপর রাত নয়টার কিছু আগে তিনি বেরিয়ে আসেন। মান্না একাই গিয়েছিলেন বিএনপিপ্রধানকে দেখতে।

খালেদা জিয়াকে কেমন দেখলেন- জানতে চাইলে মান্না বলেন, ‘উনার হাতের আঙ্গুল সেভাবে নাড়াতে পারেন না, দাঁড়াতে পারেন না, খেতে পারেন না- এটা উনি বললেন। বাট বাহ্যিকভাবে দেখতে তাকে আগের মতো ফ্রেশই মনে হয়েছে।’

জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে পিপিই, মাস্ক পরে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মান্না।

মান্না বলেন, ‘ঈদের শুভেচ্ছা জানিয়ে বললাম, কেমন আছেন। তিনি বলেছেন, ঈদুল ফিতরের দিনে জাউ ছাড়া কিছু খেতে পারেননি। আজ একটু মিষ্টান্ন খেয়েছেন। তার পায়ের পাতার দিকে লাল হয়ে যায়।’

গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের সাজা স্থগিতের পর মুক্তি পান খালেদা জিয়া। এরপর তিনি বিএনপির মহাসচিব ও গতকাল ঈদুল ফিতরের দিনে স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ দেন। দলের বাইরে মান্নার সঙ্গেই প্রথম সাক্ষাৎ করলেন। আর করোনা ভাইরাসে আক্রান্ত ডা. জাফরুল্লাহর জন্য ফল-ফুল পাঠিয়ে তাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন মান্না

আপডেট সময় ১০:৪৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০