ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার বিশেষ চাহিদাসম্পন্ন ৩ জনকে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী আত্মসমর্পণের আগেই গ্রেফতার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী এবার সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত

ফ্রান্সে প্রবাসীদের সব ধরনের ডকুমেন্টের মেয়াদ বেড়েছে

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনাভাইরাসের কারণে ফ্রান্সে মেয়াদ বেড়েছে প্রবাসীদের সব ধরনের ডুকমেন্টের। মানবিক দিক বিবেচনা করে এ সংক্রান্ত বিল ইতোমধ্যে ফ্রান্স সংসদে পাস হয়েছে। সংকটের এ সময়ে যাদের কার্ডের মেয়াদ শেষ হয়েছে অথবা শেষের পথে তারা এ সুবিধার আওতায় পড়বেন।

সংসদে পাস হওয়া বিলে ফ্রান্সে বসবাসের অনুমতি কার্ডের (সিজুর) মেয়াদ বাড়ানো হয়েছে ৬ মাস। এছাড়া যারা ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় আবেদন করেছিলেন, তাদের সত্যায়নপত্রের (রিসিপিসি) মেয়াদও বেড়েছে। যাদের রিসিপিসির মেয়ার আগামী ১৫ জুনের মধ্যে শেষ হবে, তাদের রিসিপিসির মেয়াদ আরও ৩ মাস বাড়িয়ে দেয়া হয়েছে।

পাশাপাশি আশ্রয় আবেদনকারীদের আর্থিক সহায়তাও বাড়ানো হয়েছে। আবেদনকারী যাদের আর্থিক ভাতা গত মার্চে শেষ হওয়ার কথা ছিল, সংকট বিবেচনা করে ৩১ মে পর্যন্ত তা বাড়ানো হয়েছে। একইভাবে শরণার্থীদের সুবিধা বেড়েছে আগামী ৩০ জুন পর্যন্ত। এর আগে ফ্রান্সে সব ধরনের স্বাস্থ্যবীমার মেয়াদও বাড়ানো হয়।

ফ্রান্স সরকারের এমন সিদ্ধান্তে দুশ্চিন্তাগ্রস্ত বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একাধিক বাংলাদেশী জানান, সিজুরসহ অন্যান্য কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে গেলে তারা বারবার সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে কোনো সাড়া পাচ্ছিলেন না। এ নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না তাদের। কিন্তু ফ্রান্স সংসদে নেয়া এমন সিদ্ধান্ত তাদের স্বস্তি দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে প্রবাসীদের সব ধরনের ডকুমেন্টের মেয়াদ বেড়েছে

আপডেট সময় ০৯:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০