ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাস্থ্যবিধি মেনে জীবিকারক্ষা ও নামাজ আদায় ,সহ্য হচ্ছে না বিএনপির

আকাশ জাতীয় ডেস্ক:  

স্বাস্থ্যবিধি মেনে খেটে খাওয়া মানুষের জীবিকারক্ষা ও মসজিদে নামাজ আদায় সম্ভবত বিএনপির সহ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, মানুষ যাতে শারীরিক দূরত্ব বজায় রাখে, স্বাস্থ্যবিধি মেনে চলে, সেজন্য সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হয়েছে। অথচ এগুলো বিএনপির সহ্য হচ্ছে না বলেই মঙ্গলবার (১৯) মির্জা ফখরুল ও আগে বিএনপির অন্যান্য নেতারা সরকারের এ কার্যক্রমের সমালোচনা করেছে।

‘স্বাস্থ্যবিধি মেনে খেটে খাওয়া মানুষের জীবিকা রক্ষা, মসজিদে গিয়ে নামাজ আদায় সম্ভবত: বিএনপির সহ্য হচ্ছে না। সেই কারণে মির্জা ফখরুলসহ বিএনপির অন্যান্য নেতারা সরকারের এসব পদক্ষেপের সমালোচনা করছেন।’

বুধবার (২০ মে) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার প্রায় দেড় হাজার ইমাম-মুয়াজ্জিনের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণকালে সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর আমাদের মসজিদগুলোতে সীমিত সংখ্যক মানুষের উপস্থিতিতে নামাজ আদায় করা হতো। শারিরীক দূরত্ব বজায় রেখে মানুষ যাতে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারেন সেজন্য লকডাউন কিছুটা শিথিল করেছেন প্রধানমন্ত্রী

বুধবার (২০ মে) সচিবালয়ে নিজ দপ্তর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মন্ত্রীর পারিবারিক সংস্থা এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে তার নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া এবং আংশিক বোয়ালখালী উপজেলার সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার ও ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‘লকডাউন শিথিল করে সরকার ভয়াবহ ভুল করেছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এ বক্তব্যের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘আজকে শারীরিক দূরত্ব বজায় রেখে ছোট দোকানদারা কিছু বিক্রি করে যে তাদের পরিবারকে খাওয়ানোর জন্য কিছুটা হলেও মুনাফা পাচ্ছে, জীবিকা নির্বাহ করার সুযোগ পাচ্ছে, মানুষ যে মসজিদে গিয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়ছে- এগুলো সম্ভবত: তাদের (বিএনপি’র) সহ্য হচ্ছে না।’

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের শুধু জীবন নয়, জীবিকা রক্ষারও পদক্ষেপ নিয়েছেন। তিনি দেশের ইতিহাসে বৃহত্তম ত্রাণ কার্যক্রম শুরু করেছেন। এরই মধ্যে এক-তৃতীয়াংশ জনগণ যার আওতায় এসেছে, পাশাপশি আওয়ামী লীগের ত্রাণ পেয়েছে ১ কোটিরও বেশি মানুষ। মনে রাখতে হবে, এদেশের কোটি কোটি খেটে খাওয়া মানুষ প্রাত্যহিক উপার্জনের ওপর নির্ভরশীল। সেটি মাথায় রেখে প্রধানমন্ত্রী কিছুদিন আগে কিছু দোকানপাট খুলে দেওয়া, লকডাউন কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

এসময় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার, পৌর মেয়র মো. শাহজাহান সিকদার, এনএনকে ফাউন্ডেশনের অন্যতম পরিচালক মো. খালেদ মাহমুদ, শিক্ষক আবদুর রউফ, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক জসিম উদ্দীন তালুকদার, প্রচার সম্পাদক এমরুল করিম রাশেদ, মওলানা আইয়ুব নূরসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা ভিডিও কনফারেন্সে অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্বাস্থ্যবিধি মেনে জীবিকারক্ষা ও নামাজ আদায় ,সহ্য হচ্ছে না বিএনপির

আপডেট সময় ০৫:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০