ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনায় আক্রান্ত হাইকোর্টের এক বিচারপতি

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার। প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইএইচ) ভর্তি আছেন।

সোমবার সুপ্রিম কোর্টের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি দৈনিক আকাশকে নিশ্চিত করেছে।

জানা গেছে, বিচারপতি শশাঙ্ক শেখর সরকার গত ৮ মে করোনায় আক্রান্ত হন। শুরুর দিকে সামান্য জ্বর ও কাশিতে ভুগছিলেন। গত ১০ মে বিচারপতিদের নিয়ে ভিডিও কনফারেন্স ছিলো। কিন্তু অধিক জ্বর ও অন্যান্য অসুস্থ্যতার কারণে তিনি সে কনফারেন্সে যোগ দিতে পারেননি। এরপর গত ১১ মে তিনি টেষ্ট করতে দিলে করোনা পজেটিভ হন। এ সময় তিনি বাসাতেই অবস্থান করছিলেন। তবে গত ১৩ মে শারিরীক অবস্থার অবনতি হলে তাকে মুগদার করোনা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে তাকে সিএমইএইচ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার জন্য বর্তমানে তিনি সিএমএইচ হাসপাতালেই ভর্তি আছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ মে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের এক পরিপত্রের মাধ্যমে হাইকোর্টে ১৮ জন বিচারপতিকে নিয়োগ দেয়া হয়। ওই ১৮ বিচারপতিদের মধ্যে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার একই বছরের ৩১ মে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসাবে শপথ নেন।

এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বট কী ও কীভাবে কাজ করে?

করোনায় আক্রান্ত হাইকোর্টের এক বিচারপতি

আপডেট সময় ০৩:৩৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০