ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোদি করোনার চেয়েও ভয়ংকর: আফ্রিদি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

শহিদ আফ্রিদির সঙ্গে গৌতম গম্ভীরের লড়াইটা অনেক পুরনো। আগে সেটা ছিল মাঠে, খেলোয়াড়ি জীবন শেষে সেই লড়াই চলে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দিনের পর দিন একে অপরের বিরুদ্ধে বিষোদগার গড়ে তুলেছেন তারা।

সর্বশেষ আগুনে লড়াইয়ের ইস্যু সেই কাশ্মীর। শহিদ আফ্রিদি করোনার এই সংকটময় মুহূর্তে পাকিস্তানে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যার অংশ হিসেবে তিনি গিয়েছিলেন পাকিস্তান অধ্যুষিত আজাদ কাশ্মীরে।

সেখানেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের আলোচনায় আসেন আফ্রিদি। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার বলেন, ‘বিশ্ব এখন প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত। তবে মোদি মনেপ্রাণে এর চেয়েও বিপদজনক।’

আফ্রিদির সেই কথার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর খেপেছেন গৌতম গম্ভীর। ভারতের সাবেক ওপেনার ও বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির সাংসদ রীতিমত আগ্রাসী হয়ে উঠেছেন জবাবে। তিনি আফ্রিদিসহ পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকেও ‘জোকার’ বলতে ছাড়েননি।

এখানে শেষ হলেও কথা ছিল। কাশ্মীর ইস্যু নিয়ে বলতে গিয়ে বাংলাদেশকেও টেনে আনেন গম্ভীর। আফ্রিদিদের মনে করিয়ে দেয়ার চেষ্টা করেন, ১৯৭১ সালে বাংলাদেশ কিভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল পাকিস্তান থেকে।

গম্ভীর তার টুইটার হ্যান্ডলে লিখেছেন, ‘১৬ বছরের বালক আফ্রিদি বলছে, পাকিস্তানের ৭ লাখ সামরিক বাহিনীর পাশে ২০ কোটি জনগণ আছে। তারপরও ৭০ বছর ধরে কাশ্মীর ভিক্ষা চেয়ে যাচ্ছে। আফ্রিদি, ইমরান এবং বাজওয়ার (পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া) মতো জোকাররা ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিষ ছড়িয়ে পাকিস্তানের জনগণকে বোকা বানাচ্ছে। কেয়ামত পর্যন্ত কাশ্মীর পাবে না। বাংলাদেশের কথা মনে আছে?’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মোদি করোনার চেয়েও ভয়ংকর: আফ্রিদি

আপডেট সময় ১২:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০