ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জামালপুরে চিকিৎসকসহ নতুন করে করোনায় আক্রান্ত ২৮

আকাশ জাতীয় ডেস্ক:

জামালপুরে এক চিকিৎসকসহ নতুন করে ২৮ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৪ জনে।

জামালপুরের সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস জানান, জামালপুর ল্যাবের নমুনা পরীক্ষায় শেখ হাসিনা মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকসহ ৩ জন ও ময়মনসিংহ ল্যাবের নমুনা ২৫ জনসহ মোট ২৮ জনের নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে সদরের ৩, মেলান্দহের ২১, সরিষাবাড়ির ২, বকশীগঞ্জের ১ ও দেওয়ানগঞ্জের ১ জন। নতুন আক্রান্তরা হলেন:-

শেখ হাসিনা মেডিকেল কলেজের ৫২ বছর বয়সী একজন সহকারী অধ্যাপক। শহরের একটি মোবাইলের দোকানের ২৯ বছর বয়সী টেকনিশিয়ান। তার বাড়ি শহরের কাচারী পাড়া ফকির পাড়ায় এবং ঢাকায় কর্মরত ৪৩ বছর বয়সী একজন পুলিশ সদস্য। আক্রান্ত পুলিশ সদস্যের বাড়ি জামালপুরের সীমান্ত সংলগ্ন শেরপুরে বলাইয়ের চর গ্রামে। তিনি জামালপুর সদরে নমুনা জমা দিয়েছিলেন।

মেলান্দহের আদিপৈত গ্রামের ৫৭ বছর বয়সী একজন পল্লী চিকিৎসক। নাগের পাড়া গ্রামে বসবাসকারী একটি ওষুধ কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসার। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। নয়ানগর ইউনিয়নের দাগী কমিউনিটি ক্লিনিকের ৩৫ বছর বয়সী সিএইচসিপি। মেলান্দহ হাসপাতালের ২৮ বছর বয়সী চতুর্থ শ্রেণির একজন কর্মচারী। বন্ধরোহা কমিউনিটি ক্লিনিকের নারী সিএইচসিপির ৭ বছর বয়সী শিশু কন্যা। এছাড়াও আক্রান্ত আরও ১৬ জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সরিষাবাড়ি হাসপাতাল এলাকার প্রগ্রেসিভ ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী ৫৫ বছর বয়সী ব্যক্তি। তার বাড়ি বলারদিয়ার গ্রামে। এবং ওই প্রতিষ্ঠানের ২৪ বছর বয়সী কর্মচারী। তার বাড়ি ধানাটা এলাকায়। ষাঁড়মারা ইউনিয়নের গোপালপুর গ্রামের ৬০ বছর বয়সী এক ব্যক্তি। দেওয়ানগঞ্জে আক্রান্ত একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জেলায় এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৪। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৩ জন, মারা গেছে ৩ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা জানালেন জি এম কাদের

জামালপুরে চিকিৎসকসহ নতুন করে করোনায় আক্রান্ত ২৮

আপডেট সময় ১১:২০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০