ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ইউরেনিয়াম চুক্তিতে সই করল ভারত-অস্ট্রেলিয়া খামেনির শেষযাত্রার পথে মার্কিন হামলা, রেলসেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : এলজিআরডি প্রতিমন্ত্রী সায়েদাবাদ বাস টার্মিনালকে দখলমুক্ত করে সুশৃঙ্খল করা হবে : ডিএসসিসি প্রশাসক মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে ইরানের হামলা ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে : প্রধানমন্ত্রী দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবার পরিধি বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশে ফিরলেন মালদ্বীপে আটকে পড়া ৩৫৩ বাংলাদেশি

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে ফিরেছেন করোনাভাইরাসের কারণে লকডাউনে মালদ্বীপে আটকে পড়া ৩৫৩ জন বাংলাদেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তারা শনিবার (১৬ মে) দেশে ফেরেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বহনকারী বিমানটি রাত ৯টা ৫৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মালদ্বীপে করোনা রোগীদের চিকিৎসা কেন্দ্র নির্মাণে সহায়তায় হাত বাড়িয়েছে বাংলাদেশ। বিমান বাংলাদেশ এয়ারলাইনস নির্মাণাধীন হাসপাতালের মেডিক্যাল সরঞ্জামের একটি চালান মালদ্বীপ পৌঁছিয়ে দিয়েছে।

শনিবার (১৬ মে) সকালে বিমানের বিশেষ একটি ফ্লাইট হাসপাতালটির জন্য মেডিক্যাল সরঞ্জাম নিয়ে মালদ্বীপের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ফিরতি ফ্লাইটে মালদ্বীপ থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে নিবন্ধিত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের দেশে নিয়ে আসা হলো।

এদিকে, হাসপাতালের মেডিক্যাল সামগ্রীর চালান পরিবহনে সহযোগিতা করায় বিমান বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে মালদ্বিভিয়ান এয়ারলাইনস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা-মিসর ম্যাচে ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা

দেশে ফিরলেন মালদ্বীপে আটকে পড়া ৩৫৩ বাংলাদেশি

আপডেট সময় ১০:৪৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০