ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

তালিকায় ১৫-১৬ শতাংশ ত্রুটি ছিল; অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে ৫০ লাখ পরিবারকে আড়ায় হাজার টাকা করে প্রধানমন্ত্রীর তরফে দেয়া সরকারি সহায়তার ক্ষেত্রে কিছু অনিয়মের ঘটনা ঘটেছে। জানা গেছে, এ টাকা সরাসরি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে যাওয়ার কারণে কিছু দুষ্কৃতিকারী একই ফোন নাম্বার একাধিকবার দিয়ে গরিবের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এ বিষয়টি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে।

এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান দৈনিক আকাশকে জানান, করোনায় সরকারি সহায়তার তালিকায় থাকা মোবাইল নম্বরে ১৫-১৬% ত্রুটি পাওয়া গেছে। একই নম্বর পাওয়া গেছে একাধিকবার। এ রকম আট লক্ষ নাম্বার পাওয়া গিয়েছে, সে নাম্বার গুলো বাতিল করা হয়েছে। ত্রুটি সংশোধন করে যাদের মোবাইল নেই তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দেয়া হবে।

জানা গেছে, প্রধানমন্ত্রী ঈদ উপহার মানুষের কাছে পৌঁছাতে স্থানীয় পর্যায়ে তালিকা করা হয়। সেটিতে ফোন নম্বর, আইডি নম্বরসহ বেশ কিছু ত্রুটি ছিল। ইতিমধ্যে সেটি পুনরায় স্থানীয় পর্যায় থেকে সংশোধন করার হয়েছে। আইসিটি ডিভিশন তালিকার ডিজিটিল ডেটাবেস তৈরি করে ফিন্যান্স ডিভিশনে পাঠাবে। সেখান থেকে বাংলাদেশ ব্যাংকে তালিকা যাবে। ঈদের আগেই সঠিক মানুষের হাতে উপহারের টাকা পৌঁছে দিতে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগগুলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

তালিকায় ১৫-১৬ শতাংশ ত্রুটি ছিল; অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট সময় ১০:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০