ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রংপুরে মার্কেট-দোকানপাট বন্ধের দাবি করোনা প্রতিরোধ কমিটির

আকাশ জাতীয় ডেস্ক: 

রংপুরে করোনা পরিস্থিতির ভয়াবহতা রুখতে অতিসত্ত্বর খুলে দেওয়া শপিং মল, মার্কেট ও দোকানপাট বন্ধের দাবি জানিয়েছে করোনা প্রতিরোধ বিষয়ক নাগরিক কমিটি।

বৃহস্পতিবার (১৪ মে) জেলা প্রশাসক আসিব আহসানকে এক চিঠিতে আনুষ্ঠানিকভাবে এ দাবি জানান কমিটির আহ্বায়ক ফখরুল আনাম বেঞ্জু।

চিঠিতে শপিংমল, মার্কেট ও দোকানপাট খুলে দেওয়ায় করোনা ভয়াবহ রূপ নিতে পারে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, করোনার প্রভাব বৃদ্ধির শুরু থেকে রংপুরের জনগণ অনেকাংশে নিরাপদ সামাজিক দূরত্ব মেনে চলাচল করছিল। কিন্তু গত ১০ মে সরকারি নির্দেশনায় সীমিত আকারে মার্কেট, দোকান খুলে দেওয়ায় পরিস্থিতি উল্টো হতে শুরু করেছে। জেলা প্রশাসন থেকে কঠোর নির্দেশনা দেওয়া হলেও তা না মেনেই মার্কেটে চলাচল করছে মানুষ। মার্কেটগুলোতে প্রচুর জনসমাগমওপ লক্ষ্য করা যাচ্ছে। তাই করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত রংপুরের সব দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধের দাবি জানানো হয় চিঠিতে।

এ প্রসঙ্গে ফখরুল আনাম বেঞ্জু বলেন, আমরা লক্ষ্য করছি সীমিত আকারে দোকানপাট ও মার্কেট খোলার কথা ও কিছু নির্দেশনা মেনে চলার কথা থাকলেও তা মানা হচ্ছে না। মার্কেটে প্রচুর মানুষ যাতায়াত করছে। এর ফলে করোনার প্রাদুর্ভাব অনেকাংশে বাড়তে পারে। তাই দোকানপাট, শপিংমল ও মার্কেট বন্ধ করা জরুরি। তা না হলে বড় বিপদের সম্মুখীন হবে রংপুরবাসী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার টু’-এর ঝড়

রংপুরে মার্কেট-দোকানপাট বন্ধের দাবি করোনা প্রতিরোধ কমিটির

আপডেট সময় ০৫:১৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০