ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার ১৪ দিনের ছুটিতে যাচ্ছে সারাদেশ

আকাশ জাতীয় ডেস্ক:

ছুটির মেয়াদ বাড়ছে ৩০ মে পর্যন্ত। ৬ দিনের সাধারণ ছুটি এবং আট দিনের ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই দফায় মোট ১৪ দিনের ছুটিতে যাচ্ছে দেশ। এ সংক্রান্ত একটি প্রস্তাবনা আজ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই আগামীকাল সপ্তম দফায় ছুটির প্রজ্ঞাপন জারি হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৬ মে শেষ হচ্ছে পঞ্চম দফা ছুটির মেয়াদ। ১৭ থেকে ২০ মে মোট চার দিন কর্ম দিবস। ২১ মে পবিত্র শবে কদরের সরকারি ছুটি। ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি শুক্রবার শনিবার। ২৪ থেকে ২৬ মে ঈদুল ফিতরের ছুটি। আবার ২৭ ও ২৮ মে দুইদিন কর্ম দিবস। এর পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটি শুক্র শনিবার।

সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন চলতি মাস করোনাভাইরাস সংক্রমণে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে বাংলাদেশ। এই অবস্থায় সাধারণ মানুষকে যতটা সম্ভব ঘরে রাখতে পারলে সংক্রমণের ঝুঁকি এবং মৃত্যু ঝুঁকি অনেকটা কমানো যাবে। সে কারণে সরকার সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধি করলে মানুষকে ঘরে রাখা সম্ভব হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৩০ মে পর্যন্ত ছুটির সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে এবং ৩০ তারিখের পর করোনা পরিস্থিতির বড় ধরনের অবনতি না ঘটলে ৩১ মে থেকে সরকারি-বেসরকারি দপ্তর আবার পুরনো রূপে তাদের কার্যক্রম শুরু করতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

শিক্ষামন্ত্রী: প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম

এবার ১৪ দিনের ছুটিতে যাচ্ছে সারাদেশ

আপডেট সময় ০২:২১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০