ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সা’দত হুসাইনের স্ত্রীর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান সা’দত হুসাইনের স্ত্রী শাহানা চৌধুরী মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এর আগে গত ২২ এপ্রিল মারা যান ড. সা’দত হুসাইন।

প্রয়াত সা’দত হুসাইনের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মারা যান শাহানা চৌধুরী। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। এই জটিলতা নিয়ে গত ২০ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে কিছুটা সুস্থ হলে বাসায় নেওয়া হয়। তিনদিন বাসায় রাখার পর অসুস্থ হয়ে গেলে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আজ বাদ জোহর নিকুঞ্জ এলাাকায় স্বামী সা’দত হুসাইনের কবরের পাশে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রয়াত সা’দত হুসাইন ও শাহানা চৌধুরী দম্পত্তির এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সা’দত হুসাইনের স্ত্রীর মৃত্যু

আপডেট সময় ০১:২৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০