ঢাকা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মিরপুরের উইকেট নিয়ে ধন্দে অস্ট্রেলিয়া

অাকাশ স্পোর্টস ডেস্ক:

মিরপুরে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে পরশু থেকে। কিন্তু শেরেবাংলা স্টেডিয়ামে খেলা হবে কোন উইকেটে—তা নিয়ে ধন্দে পড়েছে অস্ট্রেলিয়া দল। এমনকি, প্রথম টেস্টের জন্য কোনো উইকেট চূড়ান্ত করা হয়েছে কি না, অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লায়ন সেটাও জানেন না! আয়োজক বাংলাদেশ যে এখনো অস্ট্রেলিয়া দলকে উইকেটের ব্যাপারে কোনো আভাস দেয়নি, তা লায়নের কাছে ‌‘ইন্টারেস্টিং’ লাগছে।

প্রথম টেস্ট মাঠে গড়ানোর আগে উইকেট নিয়ে ভীষণ আগ্রহী অস্ট্রেলিয়া দল। আজ সকালে অনুশীলনের ফাঁকে উইকেট দেখতে যান অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। খোলা পড়ে থাকা দুটি উইকেট দেখেছেন তাঁরা। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া হাইকমিশনের এক অনুষ্ঠানে বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহেকে উইকেট নিয়ে জিজ্ঞেস করেছিলেন লায়ন। কিন্তু নিউ সাউথ ওয়েলস ব্লুজের সাবেক এ সহকারী কোচ লায়নকে এ বিষয়ে কোনো সাহায্য করতে পারেননি।
অস্ট্রেলিয়ার এ স্পিনারের ভাষ্য, ‘উইকেট দেখেছি, ঠিক জানি না কেমন আচরণ করবে। গত রাতে বাংলাদেশ কোচের সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাকে বলতে পারেননি, কোন উইকেটে খেলা হবে। ব্যাপারটা হবে বেশ মজার। আমাদের মানিয়ে নিতে হবে।’
অস্ট্রেলিয়া দল অনুশীলনের সময় দুটি উইকেট খোলা রাখা হয়েছিল। লায়ন যে উইকেট দেখেছেন, সেটা তুলনামূলক শুকনো ও খটখটে। বাংলাদেশ যে স্পিনবান্ধব উইকেট বানাবে, তা আগেই আন্দাজ করে নিয়েছে অস্ট্রেলিয়া। লায়ন তাই যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে চান। অস্ট্রেলিয়ার ইতিহাসসেরা এ অফ স্পিনার বলেন, ‘উইকেট যে পেসের চেয়ে তুলনামূলক বেশি স্পিনবান্ধব হবে, তা আমরা জানি। কিন্তু কন্ডিশনের সঙ্গে যত দ্রুত সম্ভব মানিয়ে নিয়ে ভালো ক্রিকেট খেলতে পারলে আশা করছি ফলটা নিজেদের অনুকূলেই আসবে। আমরা কোথায় খেলছি এটা গুরুত্বপূর্ণ নয়। ব্যাপারটা দুই দলের জন্যই সমান। মানিয়ে নেওয়াই আসল।’

 সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ কাতার-জর্ডান

মিরপুরের উইকেট নিয়ে ধন্দে অস্ট্রেলিয়া

আপডেট সময় ১২:৩১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭