ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে : প্রধানমন্ত্রী দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবার পরিধি বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী এমপি হিসেবে শপথ নিতে পারবেন সারোয়ার আলমগীর, হাইকোর্টের রায় বেসরকারি বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব

করোনায় পুলিশে নতুন শনাক্ত ১২২ জন

আকাশ জাতীয় ডেস্ক:

পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১২২ জন। সারাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৭৮ জনে। এরমধ্যে মোট সুস্থ হয়েছেন ২৯৮ জন।

মঙ্গলবার পুলিশ সদরদপ্তরের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া অচেনা ভাইরাস কোভিড-১৯ বা করোনাভাইরাসে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে। আর মৃত্যু হয়েছে ২৫০ জনের। গত ৮ মার্চ দেশে প্রথম ভাইরাসটির সংক্রমণ ধরা পড়ে। করোনার এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্মুখবহরে থেকে কাজ করছে পুলিশ সদস্যরা। তাই বাহিনীটিতে আক্রান্তের সংখ্যাটাও বেশি।

মোট আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮৬৫ জন। সারাদেশে কোয়ারেন্টাইনে আছেন চার হাজার ৯৬১ জন, আইসোলেশনে আছেন ১১৫৯ জন। আর মৃত্যু হয়েছে সাতজন পুলিশ সদস্যের।

পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের নির্দেশে করোনা আক্রান্ত পু‌লিশ সদস্যদের সু‌চি‌কিৎসা নি‌শ্চিত করতে কে‌ন্দ্রীয় পু‌লিশ হাসপাতালে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া ২৫০ শয্যাবি‌শিষ্ট বেসরকা‌রি ইমপালস হাসপাতাল আড়াই মাসের জন্য ভাড়া নেয়া হয়েছে। সেখানেও আক্রান্তদের চিকিৎসা শুরু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে : প্রধানমন্ত্রী

করোনায় পুলিশে নতুন শনাক্ত ১২২ জন

আপডেট সময় ১০:৩৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০