ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

করোনার জিন রহস্য উদঘাটন করলেন দেশের গবেষকরা

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের জিন রহস্য বা জিনোম সিকোয়েন্স উদঘাটন করেছেন বাংলাদেশের গবেষকরা। এই প্রথম দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের জিন রহস্য উদঘাটন হলো। ফলে এই ভাইরাসের গতি-প্রকৃতি সম্পর্কে জানতে পারবেন গবেষকরা। মঙ্গলবার চাইল্ড রিসার্চ হেলথ ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।

এই গবেষণার পেছনে ছিলেন গবেষক ডা. সমীর সাহা, তাঁর মেয়ে ডা. সেঁজুতি সাহা।

ডিসেম্বরে চীনের উহানে প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। তারপর আস্তে আস্তে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে অদৃশ্য এই শত্রু। যাকে মোকাবিলা করতে এখনো হিমশিম খেতে হচ্ছে উন্নত বিশ্বের দেশগুলোকে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়। আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর মিলে ১৮ মার্চ। এরপর দিনের পর দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। বাড়তে থাকে মৃত্যুর হারও। পরে সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য গত ২৫ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সেই ছুটি এখনো চলছে।

এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৬ হাজার ৬৬০ জন। এর মধ্যে মারা গেছেন ২৫০ জন।

করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার তথ্যানুযায়ী মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৮৭ হাজার ৩৩২ জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ৪২ লাখ ৫৫ হাজার ৯৪০ জনের শরীরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

করোনার জিন রহস্য উদঘাটন করলেন দেশের গবেষকরা

আপডেট সময় ০৮:২৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০