ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিলেটে দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রী খুন

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেটে দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় উপর্যুপরি ছুরিকাঘাত করে স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর এনাম উদ্দিন (৪৫) নামের ওই ব্যক্তি গা ঢাকা দিয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।

গত সোমবার বেলা দেড়টার দিকে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এনাম উদ্দিন গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের মাঝের মহল্লা গ্রামের বাসিন্দা।

জানা যায়, গত কয়েকদিন ধরে দ্বিতীয় বিয়ের অনুমতি দিতে স্ত্রী শিল্পী বেগমকে (৩৮) চাপ দিচ্ছিলেন এনাম উদ্দিন। কিন্তু শিল্পী তাতে রাজি হননি। সোমবার বেলা দেড়টার দিকে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে এনাম ছুরি দিয়ে শিল্পীর গলায় আঘাত করে। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান শিল্পী বেগম।

গোলাপগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে শিল্পী বেগমের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বামী এনাম আহমদকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সিলেটে দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রী খুন

আপডেট সময় ০৬:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০