ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেত্রকোনায় গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ইউপি চেয়ারম্যান আটক

চেয়ারম্যান শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চন

আকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোনার মোহনগঞ্জের বাসায় ইউপি চেয়ারম্যানের গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় দু’দিন পর মামলা নিয়ে চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। আটককৃত বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চনকে জিজ্ঞাসাবাদের জন্য মোহনগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে।

গতকাল সোমবার নিহত মারুফার মা আকলিমা আক্তার থানায় অভিযোগ দায়ের করলে এর প্রেক্ষিতে সন্ধ্যার পরে চেয়ারম্যানকে আটক করে মোহনগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান।

তিনি জানান, গৃহকর্মী মারুফা আক্তার (১৪) গত দুই বছর পূর্বে চেয়ারম্যানের বাসায় কাজে আসে। মেয়েটির মা চেয়ারম্যানের ছেলের ঢাকাস্থ বাসায় কাজ করতেন। সে সিংধা ইউনিয়নে চেয়ারম্যানের বাড়ির পাশের আলী আকবরের মেয়ে।

গত ৯ মে বিকালে চেয়ারম্যান এর বাড়িতে মেয়েটির মৃত্যুর পর চেয়ারম্যান নিজেই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেয়েটি আত্মহত্যা করেছে বলে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে মেয়ের মা আকলিমা আক্তারের করা অভিযোগের ভিত্তিতে ওই চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নেত্রকোনায় গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ইউপি চেয়ারম্যান আটক

আপডেট সময় ১১:০৩:০০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০