ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি রেহানা আক্তার রানুর স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

করোনা আক্রান্ত পুলিশের সংখ্যা বেড়ে ১৭৫৬ জন

আকাশ জাতীয় ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৬২ জন পুলিশ সদস্য নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৫৬ জনে।

গত শনিবার এই সংখ্যা ছিল ১৫০৯ এবং পরের দিন রবিবার ছিল ১৫৯৪ জন। প্রতিদিন নতুন সদস্য বাড়লেও মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এর কোনো প্রভাব পড়বে না বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।

এদিকে, কোয়ারেন্টাইনে থাকা পুলিশের সংখ্যাও প্রায় দ্বিগুণ হয়েছে। আর করোনাযুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন সাত পুলিশ সদস্য। আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ৮১০ জন। গত রবিবার এই সংখ্যা ছিল ৭৪৫ জন। বরাবরের মতো আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।

ডিএমপি সূত্র জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুইজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

সারা দেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ১১০৩ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে চার হাজার ৮০৩ জনকে। এ পর্যন্ত ১৬৫ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের নির্দেশে করোনা আক্রান্ত পু‌লিশ সদস্যদের সু‌চি‌কিৎসা নি‌শ্চিতকল্পে কে‌ন্দ্রীয় পু‌লিশ হাসপাতালে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

২৫০ শয্যা বি‌শিষ্ট বেসরকা‌রি ইমপালস হাসপাতাল আক্রান্ত পুলিশ সদস্যদের চি‌কিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। এরইমধ্যে সেখানে চিকিৎসা শুরু হয়েছে। আর ছয়‌টি বিভাগীয় শহরে হাসপাতাল ভাড়া করে সেখানেও প্রয়োজনীয় সকল সুবিধা যুক্ত করা‌ হচ্ছে। আক্রান্ত সদস্যদের সা‌র্বিক কল্যাণ নি‌শ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন আইজিপি।

এছাড়া ব্য‌ক্তিগতভাবে ইউ‌নিট কমান্ডারদের সঙ্গে কথা বলছেন আইজিপি। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন সদস্যদের খোঁজ-খবর নিতে উচ্চতর পর্যায়ের কর্মকর্তাদের দ্বারা মনিটরিং কমিটিও করেছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

করোনা আক্রান্ত পুলিশের সংখ্যা বেড়ে ১৭৫৬ জন

আপডেট সময় ০৬:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০