ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

নিজের কাঁধে খাবারের বস্তা নিয়ে অসহায়দের পাশে আফ্রিদি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস শুরুর পরে থেকে অসহায় মানুষদের সাহায্য করে যাচ্ছেন শহীদ আফ্রিদি। নিজের ফাউন্ডেশন এবং বন্ধুদের নিয়ে তহবিল গঠন করে গরীব-দুঃখীদের মধ্যে প্রতিনিয়ত ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার।

পাকিস্তানের দুর্গম স্থানেও সুবিধাবঞ্চিত মানুষদের ত্রাণ পৌঁছে দিচ্ছেন তিনি। এবার তেমন এক দুর্গম এলাকায় নিজের কাঁধে খাবারের বস্তা নিয়ে ত্রাণ দিতে দেখা গেছে ৪০ বছর বয়সী তারকাকে।

বেলুচিস্তানের প্রত্যন্ত অঞ্চল লাসবেলা। জায়গাটি অত্যন্ত দুর্গম, রুক্ষ ও পাথুরে। কাঁধে খাবারের বস্তা নিয়ে এবার সে জায়গার অসহায় মানুষদের ত্রাণ দিয়েছেন আফ্রিদি।

‘বুম বুম আফ্রিদি’র ত্রাণ দেওয়ার বিষয়টি জানিয়েছেন পাকিস্তানের সাংবাদিক সাজ সাদিক। নিজের অফিসিয়াল টুইটারে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেই ভিডিওতে দেখা যায় রুক্ষ-পাথুরে লাসবেলায় নিজ কাঁধে বস্তা টেনে অসহায় মানুষদের ত্রাণ দিচ্ছেন আফ্রিদি।

সাজ সাদিক তার ‍টুইটারে ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী বলেছিলেন “এই পৃথিবীতে অন্যকে সেবা দিয়ে নিজের থাকার ভাড়া মেটাতে হয়।” মানবতার জন্য কাজ করে যাওয়া আফ্রিদির কাজের ভিডিও।’

আফ্রিদিও তার ইউটিউব চ্যানেলে এই ত্রাণ কার্যক্রমের ভিডিও পোস্ট করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

নিজের কাঁধে খাবারের বস্তা নিয়ে অসহায়দের পাশে আফ্রিদি

আপডেট সময় ০৭:৩৬:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০