ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আম পাড়া নিয়ে কৃষককে লাঠিপেটা করে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

মাগুরার মহম্মদপুরের ফুলবাড়ি গ্রামে আম পাড়া নিয়ে প্রতিপক্ষের লাঠিপেটায় আ. রহিম শেখ নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার ছেলে ইয়ামিন শেখ আহত হয়েছে। নিহত রহিম শেখ ফুলবাড়ি গ্রামের মৃত দবির শেখের ছেলে।

নিহতের ছেলে ইয়ামিন শেখ ও এলাকাবাসী জানান, ঘটনার দিন সকালে ফুলবাড়ি গ্রামের কাশেম শেখের ছেলে ইসমাঈল শেখ ও নয়ন শেখ নামে দুই সহোদর আ. রহিম শেখের বাড়ির গাছের আম পাড়ে। এতে বাড়ির দুইজন নারী নিষেধ করলে তারা উত্তেজিত হয়ে গালিগালাজ করে এবং মারপিট করতে উদ্যত হয়। পরে ওই দুই নারী পালিয়ে অন্য বাড়িতে আশ্রয় নেয়। এরপর বাড়িতে পুরুষ লোক আসলে বিষয়টি তাদের জানানো হয়।

পরে রহিম ও তার ছেলে ইয়ামিন এ বিষয় নিয়ে ইসমাঈল শেখ ও নয়ন শেখের কাছে শুনতে গেলে তারা লাঠিপেটা শুরু করে। এতে আ. রহিম গুরুতর আহত হলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেলেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক গোলাম রসুল তাকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মাগুরা প্রতিনিধি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি ফ্লাইট বাতিলে চরম আর্থিক সংকটে এভিয়েশন খাত

আম পাড়া নিয়ে কৃষককে লাঠিপেটা করে হত্যা

আপডেট সময় ১২:৪১:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০