ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জার্মানিতে জি-২০ সম্মেলন প্রতিবাদে সংঘর্ষ, আহত ৭৬

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জার্মানির বন্দর শহর হামবুর্গে জি-২০ সম্মেলন শুরু হওয়ার আগে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ৭৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। জি-২০ সম্মেলনের প্রতিবাদে ‘নরকে স্বাগতম’ শীর্ষক একটি পদযাত্রারে আয়োজন করা হয়। এতে প্রায় ১২ হাজার প্রতিবাদকারী অংশ নেন। সেখান থেকেই মূলত সংঘর্ষের সূত্রপাত।

পুলিশ বলছে, আহতদের মধ্যে বাহিনীর তিন কর্মকর্তাকে হাসপাতালে নেয়া হয়েছে। বিক্ষোভকারীদের মধ্যেও কয়েকজন আহত হয়েছেন।

জলবায়ু পরিবর্তন, বাণিজ্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে এই সম্মেলনে আলাপ করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্য বিশ্ব নেতারা। পুলিশ বিক্ষোভকারীদের উপর জলকামান থেকে পানি ছিটায়। একইসঙ্গে বিক্ষোভকারীদের হঠাতে পিপার স্প্রেও ব্যবহার করা হয়। বিক্ষোভকারীরাও পুলিশের দিকে ইট-পাটকেল ও বোতল ছোড়ে।

প্রথমবার সংঘর্ষের পরই আয়োজকরা কর্মসূচি বাতিল করেন। তবে তারপরও রাজপথে অবস্থান করতে থাকেন বিক্ষোভকারীরা। পুলিশ বলছে, এরপর অন্যান্য এলাকাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। এরমধ্যে অন্তত একজন গুরুততর আহত হয়েছেন। পুলিশ বলছে, তারা আগেই সংঘর্ষের বিষয়ে সতর্ক করেছিল এবং দেশীয় বেশ কিছু অস্ত্র তারা উদ্ধার করেছিল।

জি-২০ সম্মেলন ঘিরে হামবুর্গে প্রায় ২০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সম্মেলনের প্রতিবাদে হামবুর্গ শহরে ১ লাখের মতো মানুষ অবস্থান করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমপি নুসরাতের বাড়িতে আগুন: শর্টসার্কিটের কোনো প্রমাণ পায়নি পল্লী বিদ্যুৎ

জার্মানিতে জি-২০ সম্মেলন প্রতিবাদে সংঘর্ষ, আহত ৭৬

আপডেট সময় ০২:১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭