ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাগেরহাটে ভ্যানের উপর প্রসূতি মায়ের সন্তান প্রসব

আকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটে ক্লিনিকে নেওয়ার পথে সড়কের উপর নিপা মন্ডল নামের এক প্রসূতি নারী সন্তান প্রসব করেছেন। শুক্রবার (৮ মে) ভোরে বাগেরহাট শহরের পৌরসভা সড়কের অসীম সাহার ভাড়াটিয়া বাসা থেকে বের হয়ে মুক্তি ক্লিনিকে যাওয়ার পথে ভ্যানের উপর একটি কন্যা সন্তান প্রসব করেন ওই নারী। পরে স্থানীয় এক ব্যক্তি ত্রিপল নাইনে ফোন দিলে বাগেরহাট সদর থানা পুলিশ এসে ওই নারীকে মুক্তি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে মা ও শিশু সুস্থ্য রয়েছে বলে জানিয়েছেন ক্লিনিকের পরিচালক ডা. এস কে কাইয়ুম।

প্রসূতি নিপা মন্ডল মোরেলগঞ্জ উপজেলার লক্ষিখালী গ্রামের অমৃত মন্ডলের স্ত্রী। সে বাগেরহাট শহরে মা-বাবার সাথে ভাড়াটিয়া বাসায় থাকতেন। তার স্বামী অমৃত মন্ডল ধান কাটার শ্রমিক হিসেবে ১৫ দিন আগে চিতলমারীতে গেছেন। নিপা মন্ডলের মা বিথি বাছার বলেন, ভোর ৫টার দিকে মেয়ে নিপার প্রসব বেদনা হলে ভ্যানযোগে আমরা তাকে পার্শ্ববর্তী মুক্তি ক্লিনিকে নেওয়ার জন্য রওনা হই। সেখানে পৌছানোর আগেই ভ্যানের উপর কন্যা সন্তান প্রসব করে নিপা। পরে পুলিশ এসে আমাদেরকে মুক্তি ক্লিনিকে নিয়ে যায়। তারা অনেক সহযোগিতা করেছেন।আমরা এখন ভাল আছি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন শিকদার বলেন, ৯৯৯ খবর পেয়ে এসআই কামরুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘটনা স্থলে পৌছে নবজাতক ও তার মাকে আমরা মুক্তি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে চিকিৎসকদের সাথে কথা সুচিকিৎসার ব্যবস্থা করি। তাদেরকে পুলিশের পক্ষ থেকে পুষ্টিকর খাবার ও নগদ অর্থ সহায়তা করা হয়েছে। তাদের চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ অব্যাহত রাখছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাগেরহাটে ভ্যানের উপর প্রসূতি মায়ের সন্তান প্রসব

আপডেট সময় ০৫:২৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০