ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাড়ে ৬ বছর ধরে লকডাউনে আছি: শ্রীশান্থ

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতে লকডাউন চলছে প্রায় দুই মাস ধরে। করোনাভাইরাসের প্রকোপ কমাতে এ পথ বেছে নিয়েছে দেশটির সরকার। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে পারছেন না কেউ। সারাদিন ঘরবন্দি থাকতে হচ্ছে।

সব শ্রেণি-পেশার মানুষ অপেক্ষার প্রহর গুণছেন, কবে ঘুচবে এ বন্দিদশা। আর এটিকেই নিজের ক্যারিয়ারের সঙ্গে তুলনা করলেন ২০১৩ আইপিএলে ফিক্সিংয়ে জড়িয়ে দলের বাইরে থাকা ভারতীয় পেসার এস শ্রীশান্থ। এরপর তার ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গেছে বলা যায়। যদিও দলে ফিরতে হাজারো প্রচেষ্টা চালাচ্ছেন ডানহাতি পেসার।

একসময় টিম ইন্ডিয়ার পেস আক্রমণের কর্ণধার ছিলেন শ্রীশান্থ। কিন্তু ফিক্সিংয়ে জড়িয়ে নিজের খেলোয়াড়ি জীবন নিজেই ধ্বংস করেন তিনি। অবশ্য আগামী সেপ্টেম্বরে তার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে।

এবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন শ্রীশান্থ। আপাতত সেই অপেক্ষায় দিন কাটছে তার। এ প্রসঙ্গে ৩৭ বছর বয়সী পেসার বলেন, আপনারা এ ক’দিনের লকডাউনে বিরক্ত হয়ে উঠেছেন। কিন্তু আমি গেল সাড়ে ছয় বছর ‘লকডাউনে’ আছি। পেশাদার ক্রিকেটার হিসেবে খেলা থেকে দূরে থাকা কি যাতনা তা আমি হাড়ে হাড়ে টের পাই।

তিনি বলেন, আপনার শুয়ে-বসে সময় কাটাচ্ছেন। আমার অবস্থাও একরকম তা-ই। নির্বাসিত জীবনে শুধু সিনেমা, টিভিতে অভিনয় করছি। কিন্তু আমার হৃদয়ের খেলা ক্রিকেট থেকে আমাকে সরিয়ে রাখা হয়েছে। তাই অপেক্ষা করা ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৃশ্যম থ্রি: ১৪০ কোটি বাজেটের সিনেমা আয় করল ৫৬৯

সাড়ে ৬ বছর ধরে লকডাউনে আছি: শ্রীশান্থ

আপডেট সময় ০৮:৫১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০