ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি রেহানা আক্তার রানুর স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার

একদিনে করোনায় সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জন মৃত্যু হয়েছে। দেশে করোনা শনাক্তের পর এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ১৯৯ জন। আর ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭০৬ জনের।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত-মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রতিদিন দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যাসহ সব তথ্য দিলেও আজ দুপুরে মৃত্যুর সংখ্যা জানানো হয়নি। অনেকের ধারণা ছিল আজ হয়ত কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে পুরুষ আটজন ও নারী পাঁচজন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকার ভেতরে (শহরে) ছয়জন, ঢাকা বিভাগে তিনজন এবং চট্টগ্রাম বিভাগে চারজন।

আক্রান্তদের বয়সভিত্তিক হিসেবে ছয় জনের বয়স ষাটোর্ধ, চারজন ৫১-৬০ বছরের মধ্যে, দুজন ৪১-৫০ বছরের মধ্যে এবং একজনের বয়স ১১-২০ এর মধ্যে। শেষোক্ত ব্যক্তি (১১-২০ বছরের) ক্যানসারে আক্রান্ত ছিলেন।

গত ২৪ ঘণ্টায়য় পাঁচ হাজার ৮৬৭ জনের কোভিড-১৯ পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ৭০৬ জন নতুন রোগীসহ মোট শনাক্ত ১২ হাজার ৪২৫ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি

একদিনে করোনায় সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু

আপডেট সময় ০৫:১৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০