ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি রেহানা আক্তার রানুর স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার

লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে: খাদ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

সরকারিভাবে এবার বোরো মৌসুমে ৩৬ টাকা দরে ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ৩৫ টাকা দরে দেড় লাখ মেট্রিক টন আতপ চাল মিলারদের কাছ থেকে ও ২৭ টাকা দরে ৮ লাখ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ সদর এলএসডি খাদ্যগুদাম চত্বরে বোরো ধান চাল সংগ্রহের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের সময় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

তিনি বলেন, ধান চাল ক্রয়ে কোনো প্রকার রাজনৈতিক বা মধ্যস্বত্বভোগীরা যাতে প্রভাব না ফেলে সেজন্য দেশের সকল ডিসি ফুড কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। কৃষি বিভাগ থেকে ৭ তারিখের মধ্যে তালিকা দেওয়ার কথা।
সেই তালিকা অনুযায়ী ইউনিয়নে ইউনিয়নে লটারি করে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার নির্দেশ দেন খাদ্যমন্ত্রী।

এছাড়াও সরকার দুর্য়োগ মোকাবেলায় যে পরিমাণ ত্রাণ দিয়ে যাচ্ছে ফলে গুদাম ফাঁকা হচ্ছে এবং যতদিন পর্যন্ত সরকার এই ত্রাণ দিয়ে যাবে সেটার উপর নির্ভর করে প্রয়োজনে আরও চাল ক্রয় করা হবে। তবে ধান কেনা হবে না।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াশিমুল বারী, জেলা খাদ্য নিয়ন্ত্রক জি,এম ফারুক হোসেন পাটোয়ারী, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার, নওগাঁ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান, নওগাঁ সদর ওসিএলএসডি কর্মকর্তা আতিকুল ইসলামসহ চালকলের নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবার জেলায় ৪৯ হাজার ২৬০ মেট্রিক টন চাল ও ৬ হাজার ৫১ মেট্রিকটন আতপ চাল, ২৩ হাজার ২৩২ মেট্রিক টন ধান ৩১ আগস্টের মধ্যে আমদানি করা হবে বলে জানায় খাদ্যবিভাগ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি

লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে: খাদ্যমন্ত্রী

আপডেট সময় ০৩:৪১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০