ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে করোনা আক্রান্ত এর সংখ্যা বেড়ে ১২৪২৫ , নতুন ৭০৬ , সুস্থ ১৩০

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭০৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ে আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ১৩০ জন। তবে শেষ ২৪ ঘণ্টায় কেউ মারা গেছেন কি-না বা কতজন মারা গেছেন, সে তথ্য জানানো হয়নি।

বৃহস্পতিবার (০৭ মে) দুপুর আড়াইটার দিকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, নতুন শনাক্ত নিয়ে দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪২৫ জন। এছাড়া শেষ ২৪ ঘণ্টায় নতুন করে নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৮৬৭টি। নমুনা সংগ্রহ করা হয়েছিল ছয় হাজার ৯৮২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ পাঁচ হাজার ৫১৩টি।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় কতজনের মৃত্যু হয়েছে, সে তথ্য এখনও আমাদের হাতে আসেনি। বিকেলে মৃত্যুর সংখ্যা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

নাসিমা সুলতানা বলেন, শেষ ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১০৪ জন। মোট আইসোলেশনে আছেন এক হাজার ৭৭১ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ৩৩১ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে এসেছেন দুই লাখ চার হাজার ৩১ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশে করোনা আক্রান্ত এর সংখ্যা বেড়ে ১২৪২৫ , নতুন ৭০৬ , সুস্থ ১৩০

আপডেট সময় ০৩:১৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০