ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফেনীতে মহিলা ভাইস চেয়ারম্যানের করোনা শনাক্ত

আকাশ জাতীয় ডেস্ক:

ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারমাান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এই উপজেলার যুব মহিলা লীগেরও সভাপতি ও সাংবাদিক রোখসানা ছিদ্দিকী।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ফেনীতে ১৬ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এই প্রথম কোনো জনপ্রতিনিধির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম জানান, গত ৩ মে ওই নারী জনপ্রতিনিধির নমুনা সংগ্রহ করা হয়। বুধবার রাতে চট্টগ্রামের ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে নমুনা রিপোর্ট পজেটিভ আসে। ওই নারী জনপ্রতিনিধি করোনা আক্রান্ত সরকারি কর্মকর্তার সংস্পর্শে এসেছেন মনে করেই নমুনা পরীক্ষা করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, এ পর্যন্ত জেলায় সাতজনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে বুধবারই তিনজনের রিপোর্ট পজেটিভ আসে। প্রথম পর্যায়ের দুজনকে বুধবার বিকালে ফেনী ট্রমা সেন্টারের আইসোলেশন থেকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। অন্য একজনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় এ পর্যন্ত ৪৯৫ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। বিআইটিআইডি ও ভেটেরেনারি থেকে ৩০৬ জনের নমুনা প্রতিবেদন আসে। এর মধ্যে সাতজনের পজেটিভ ও অন্যদের নেগেটিভ প্রতিবেদন আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফেনীতে মহিলা ভাইস চেয়ারম্যানের করোনা শনাক্ত

আপডেট সময় ১১:০০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০