ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নেত্রকোনায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

আকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক প্রতিবন্ধী তরুণী (২৮) ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ধর্ষণের অভিযোগে প্রবীর দেবনাথ (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুর্গাপুর পৌর এলাকার একটি গ্রামের শারীরিক প্রতিবন্ধী তরুণী হুইলচেয়ারে বসে চলাচল করেন। গত সোমবার তাঁর মা তাঁকে বাড়িতে রেখে চিকিৎসক দেখাতে যান। এই সুযোগে একই গ্রামের প্রবীর দেবনাথ ওই প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে। এ সময় তরুণীর বাবা বাড়িতে ছিলেন না।

পরে মা-বাবা বাড়িতে ফিরলে তরুণী ধর্ষণের বিষয়টি তাঁদের জানান। এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে সোমবার রাতে দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ প্রবীর দেবনাথকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

দুর্গাপুর থানা পুলিশ মঙ্গলবার প্রবীরকে আদালতে ও তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মএওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষককে গ্রেপ্তার করে আদালতে এবং ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা জানালেন জি এম কাদের

নেত্রকোনায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

আপডেট সময় ০৯:৪১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২০