ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে জঙ্গি আরমান নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবি’র সদস্য আরমান আলী (৪২) নিহত হয়েছে। এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার বোয়ালিয়া মাঠের মধ্যে তিন রাস্তার মোড়ের বটতলায় এ ‘বন্দুকযদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত জঙ্গি আরমান পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর গ্রামের আছান আলীর ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৩টি ধারালো চাপাতি জব্দ করেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, একদল জঙ্গি সন্ত্রাসী নাশকতা সৃষ্টির জন্য বোয়ালিয়া মাঠের মধ্যে তিন রাস্তার মোড় বটতলায় গোপন বৈঠক করছে- এমন গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের একপর্যায়ে এক জঙ্গি গুলিবিদ্ধ হলে অন্যরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ জঙ্গিকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ নিহত জঙ্গিকে নব্য জেএমবি’র সদস্য আরমান বলে সনাক্ত করেছে। তার বিরুদ্ধে অস্ত্র ও বিষ্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

‘বন্দুকযুদ্ধে’ এসআই শরিফুল, এএসআই সুব্রত, কনস্টেবল সজিব ও নওশাদ আহত হলে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে জঙ্গি আরমান নিহত

আপডেট সময় ০২:৪১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭