ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর সমন্বিত ও প্রযুক্তিনির্ভর বাজার মনিটরিংয়ের ওপর জোর বাণিজ্য সচিবের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে কোনো প্রতিহিংসা নেই : শামসুজ্জামান দুদু জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ মৃতদেহের মুখে সোনার টুকরো, মিসরে মিলল প্রাচীন সমাধি ও শহর জমি নিয়ে বিরোধের জেরে মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু তথ্য মন্ত্রণালয়ের আইন যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী

কিডনির পাথর অপসারণ করতে হাসপাতালে এসে করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগে চিকিৎসাধীন আরেক রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এবার করোনায় শনাক্ত হওয়া রোগী একজন পুরুষ। এর আগে হাসপাতালের গাইনি বিভাগে দুই দফায় চিকিৎসাধীন দুই প্রসূতির করোনা শনাক্ত হয়।

গতকাল রবিবার (০৩ মে) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি বলেন, শনাক্ত হওয়া ব্যক্তিকে রোববার রাতেই সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে। করোনা শনাক্ত হওয়ার পর ওই রোগীর সিলেট সদর উপজেলার হাটখোলা গ্রামের বাড়ি লকডাউন করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ইউরোলজি বিভাগের ১২ জন চিকিৎসক ও সেবক-সেবিকাসহ প্রায় ৩০ জন স্বাস্থ্যকর্মী এবং এই বিভাগের অন্য রোগীরাও এই রোগীর সংস্পর্শে এসেছেন।

তবে হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানিয়েছেন, এই রোগীর সংস্পর্শে যেসব স্বাস্থ্যকর্মীলা এসেছেন তাদের যথেষ্ট পরিমাণ সুরক্ষাসামগ্রী ছিল। তাই তাদের কাউকে কোয়ারেন্টাইনে যেতে হবে না।

জানা যায়, সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার হাটখোলা গ্রামের ওই ব্যক্তি গত বুধবার (২৯ এপ্রিল) কিডনির পাথর অপসারণের জন্য ওসমানী হাসপাতালের ইউরোলজি ওয়ার্ডে ভর্তি হন। তবে তার ক্রিয়েটিনিন বেশি থাকায় অস্ত্রোপচারের পূর্বে ডায়ালাইসিস করানোর প্রয়োজন হয়। হাসপাতালের নেফ্রোলজি বিভাগ ডায়ালাইসিস করাতে গিয়ে রুটিনমাফিক করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করলে রবিবার রাতে তার করোনা পজিটিভ আসে। শনাক্ত হওয়া রোগীর শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিলে না বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী

কিডনির পাথর অপসারণ করতে হাসপাতালে এসে করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৭:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০