ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

ঈদের ছুটিতে এবার বাড়ি ফেরা যাবে না

আকাশ জাতীয় ডেস্ক:

এবার ঈদুল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না। এমন বিধান রেখে ষষ্ঠ দফায় ছুটি বাড়ালো সরকার। সাধারণ ছুটি থাকছে ১৬ মে পর্যন্ত। নতুন ছুটি নতুন আরেকটি বিষয় যুক্ত করেছে সরকার। তা হলো- ‘রমজান, ঈদ এবং ব্যবসা বাণিজ্যের সুবিধা বিবেচনায় ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।’

এর আগে এমন নির্দেশনায় রমজান ও ঈদের কথা উল্লেখ ছিল না।

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সোমবার দুপুরে বলেন, এবারের ঈদে যে যেখানে আছেন, সেখানে থেকেই ঈদ পালন করতে হবে। এই প্রজ্ঞাপন শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য নয়, দেশের সকল মানুষের জন্য।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শপিং কমপ্লেক্স, ব্যবসা প্রতিষ্ঠান খুলবে কিনা সেটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিলে সংশ্লিষ্টরা জানিয়ে দেবেন। এ বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা আমার জানা নেই।

সোমবার দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজকের জারি করা প্রজ্ঞাপনে অন্যান্য বিষয়গুলো বিগত সময়ে জারি করা প্রজ্ঞাপনেও ছিল। গত শনিবার ছুটির বিষয়টি অনানুষ্ঠানিকভাবে জানিয়েছিল জনপ্রশাসন সংশ্লিষ্টরা। প্রজ্ঞাপন জারির মাধ্যমে তা আনুষ্ঠানিক সিদ্ধান্তে পরিণত হলো। প্রজ্ঞাপনে ১৪ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ১৫ ও ১৬ সাপ্তাহিক ছুটি যুক্ত থাকবে। এতে করে দেশব্যাপী টানা ছুটি ৫৩ দিনে গড়াল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের ছুটিতে এবার বাড়ি ফেরা যাবে না

আপডেট সময় ০৪:৪৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০