ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা চট্টগ্রাম ও রাঙামাটির বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত আধুনিক নগর গড়তে প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার বিকল্প নেই : ডিএসসিসি প্রশাসক নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে বাধ্যতামূলক অবসর ‘সো বিজি?’– স্বাস্থ্যমন্ত্রীর মনোযোগ চাইলেন স্পিকার বিএনপি সরকার সংস্কারের দাবিকে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম পরিবেশ রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে বিপদে পড়তে হবে: রিজভী সিলেটে দুইদিন পর সুরমায় ভেসে উঠল মরদেহ সংসদ অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার, সতর্ক করলেন স্পিকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, দুই যুবলীগ নেতা গ্রেফতার

মার্কেট-শপিংমল ও গার্মেন্টস খুললেও গণপরিবহন বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক:

ঈদ আমাদের জন্য প্রতিবার আনন্দের বার্তা নিয়ে এলেও এবারের ঈদ হতে যাচ্ছে ভিন্ন রকম। বাংলাদেশ কাঁপছে করোনার থাবায়। পঞ্চম দফায় বাড়ানো হয়েছে সাধারণ ছুটি। বলা হয়েছে এবারের ঈদে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না। মার্কেট ও শপিংমল সীমিত আকারে খুললেও বন্ধ থাকবে গণপরিবহন। এছাড়া ইতোমধ্যেই সীমিত আকারে খুলে দেয়া হয়েছে গার্মেন্টস, আরো কারখানা খুলে দেয়ার পরিকল্পনা হচ্ছে। তবে শ্রমিকরা বাড়ি যেতেন পারবেন না, ঈদ করতে হবে কর্মস্থলেই। সোমবার (৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে এসব কথা বলা হয়।

আদেশে বলা হয়, ছুটিকালীন জনসাধারণ ও সকল কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা নির্দেশমালা কঠোরভাবে মেনে চলতে হবে। জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর) কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ ছুটির বাইরে থাকবেন। আগে ডাক সেবা ছুটির আওতামুক্ত ছিল না। এটি নতুন করে যুক্ত হয়েছে। ছুটি বাড়ানোর আদেশে আরো বলা হয়, সব মন্ত্রণালয়, বিভাগ, তাদের নিয়ন্ত্রণাধীন অফিস প্রয়োজন অনুসারে খোলা রাখবে। সেই সঙ্গে তারা তাদের অধিক্ষেত্রের কার্যাবলী পরিচালনার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মার্কেট-শপিংমল ও গার্মেন্টস খুললেও গণপরিবহন বন্ধ

আপডেট সময় ০৩:১৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০