ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

ঘোষণা দিয়ে যুবকের কব্জি কর্তন, ইউপি মেম্বার আটক

আকাশ জাতীয় ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ঘোষণা দিয়ে হাসাদুল ইসলাম নামে এক যুবকের কব্জি কেটে দেওয়ার অভিযোগ উঠেছে জাহাঙ্গীর আলম ওরফে লিটন মেম্বার বিরুদ্ধে।

এ ঘটনায় রবিবার বিকেল ৩টার দিকে নিজ বাড়ি থেকে জাহাঙ্গীর আলম ওরফে লিটন মেম্বারকে আটক করেছে গাংনী থানা পুলিশ।

হাসাদুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের শফিউল ইসলামের ছেলে। বর্তমানে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

লিটন মেম্বর মটমুড়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং স্থানীয় যুবলীগ নেতা। লিটন মেম্বারের নামে সাম্প্রতিক সময়ে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমকে লাঞ্ছিত করা মামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, ২৯ এপ্রিল গাংনীর হাড়াভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ৬৩৯ বোতল ফেনসিডিল, ৪ কেজি গাঁজাসহ তিন মাদককারবারীকে আটক করে গাংনী থানা পুলিশ। ওই মাদক মামলায় তদন্ত করার জন্য ২ মে পুলিশ ছাতিয়ানে আসে। সে সময় ছাতিয়ান মাঠের মধ্যে থেকে সাদের আলীর ছেলে সাত্তার (ফেনসিডিল মামলায় সদ্য জেল ফেরৎ) ও হাসাদুলকে আটক করে। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতা সহিদুল ইসলামের সুপারিশে তাদের ছেড়ে দেয় পুলিশ।

এ ঘটনার জেরে রবিবার দুপুরের দিকে হাসাদুল ইসলাম ও সাত্তার আলী লিটন মেম্বারের ছোট ভাই মিজানকে অকথ্য ভাষায় গালাগাল করে। খবর পেয়ে লিটন মেম্বর এসে ধারালো অস্ত্র দিয়ে কোপালে হাসাদুলের বাম হাতের কব্জিতে কোপ লাগে। তার হাতের কব্জি কেটে সামান্য আটকে আছে বলে জানান দায়িত্বরত চিকিৎসক।

কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আব্দুল আলিম জানান, হাসাদুল ইসলামকে কুপিয়ে জখম করার অপরাধে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম লিটনকে আটক করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, ঘটনার রহস্য বের করার চেষ্টা চলছে। এছাড়া আহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

ঘোষণা দিয়ে যুবকের কব্জি কর্তন, ইউপি মেম্বার আটক

আপডেট সময় ১১:৪১:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০